Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

বান্দরবানের রুমায় দুই সন্ত্রাসী গ্রুপের পাল্টাপাল্টি আক্রমণে আতঙ্কিত পাড়াবাসী

ডেস্ক নিউজ:বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ায় পাহাড়ের দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গত সোমবার সন্ধ্যা থেকে গোলাগুলি শুরু হলে তা আজ মঙ্গলবার পর্যন্ত অব্যাহত আছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমার দুর্গম মুয়ালপি পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, সংস্কার) ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় কেএনএফ এর ১ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে কেএনএফ এর ফেইসবুক পেইজ থেকে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর ক্যাপ্টেন ফ্লেমিং এর বরাত দিয়ে গোলাগুলির ঘটনায় ইউপিডিএফ সংস্কারেরসহ মোট ৮ জন মারা গেছে এবং কুকি-চিন ন্যাশনাল আর্মির কেউ হতাহত হয়নি বলে দাবি করা হলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

এদিকে গত কয়েকদিন ধরে রুমার ডাংডালা পাড়ায় কেএনএফ এর ২০ সদস্যের সশস্ত্র গ্রুপ অবস্থান গ্রহন করে, এসময় তারা পাইন্দু ইউনিয়নের ছাংডালা পাড়া থেকে শুকর কিনতে যাওয়ার সময় রুমা বাজারের ব্যবসায়ি থোয়াইনু প্রু মার্মাকে (৫৯) কে পিটিয়ে আহত করে।

এই ব্যাপারে রুমা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ইউপিডিএফ সংস্কার ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের মধ্যে গোলাগুলির চলছে বলে স্থানীয়রা জানায়, তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর আমরা পায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!