Logo
শিরোনাম
পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চৌফলদন্ডী ব্রীজে বজ্রপাতে জালালাবাদে লবন চাষীর মৃত্যু ঈদগাঁওতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ঈদগাঁওতে ভ্যালিডেশন ট্রায়াল (বোরো) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসুচী সম্পন্ন

বান্দরবানের প্রেস ক্লাবের উদ্যোগে দুর্গম এলাকায় পানি বিতরণ

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বান্দরবান সদর উপজেলার ম্রলং ম্রো পাড়াবাসীর পানীয় জলের চাহিদা মিটাতে বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে পাড়াটির ২৬টি পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ লিটার করে পানির জার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাড়ার কারবারি ঙুইন ম্রো এর হাতে এসব পানির জার হস্তান্তর করা হয়।

এ সময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ পাড়াবাসী উপস্থিত ছিলেন।
এ বছর অনাবৃষ্টির কারণে প্রাকৃতিক পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় পাহাড়ের দুর্গম এলাকার পাড়াগুলোর মানুষরা খাবার পানির তীব্র সংকটে রয়েছে!

উল্লেখ্য, এ পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্থাপন করে দেয়া একটি জিএফএস রয়েছে। পানির উৎস শুকিয়ে যাওয়ায় জিএফএসটি বর্তমানে সচল নয়! তবে বৃষ্টি পড়লে পাড়ায় পুণরায় পানি মিলবে, এমনটাই আশা পাড়াবাসীর!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!