Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

লামায় কৃষকের ধান কাটা শুরু করলো ছাত্রলীগ

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:পার্বত্য জেলার বান্দরবানের লামায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া শুরু করেছে ছাত্রলীগ। (২৭ এপ্রিল) বৃহস্পতিবার বান্দরবান জেলা শাখা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক নেতৃত্বে লামা উপজেলার বিভিন্ন এলাকার কৃষক নুর মুহাম্মদ কাজী ২-৩ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা, পৌর,কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সরজমিনে গিয়ে দেখাযায় লামা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন গ্রামের অসহায় ও গরীব কৃষক যখন টাকার অভাবে পাঁকা ধান নিয়ে চিন্তিত ঠিক সেই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বাংলাদেশে ছাত্রলীগ লামা উপজেলা একদল নেতাকর্মী।

এই বিষয়ে কৃষক নুর মোহাম্মদ কাজী বলেন – মুই যখন ধান নিয়া চিন্তাত আছোং তখন একজন মোক কইল ছাত্রলীগ ধান কাটি দেয় বিনাটাকায়। তখন মুই তার সাথে কথা কইলে তারা আইজ মোর ধানকাটিয়া বাড়িত দিয়া আসিল, সেই কারনে মুই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি এবং ছাত্রলীগকে ধন্যবাদ ও দোয়া দিলুং।

এই বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ আদনান বলেন – বাংলাদেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সক্রিয় ভূমিকা পালন করে আসছে, আমরা গতকাল খবর পেয়েছি এই গরীব কৃষক নুর মোহাম্মদ কাজী টাকার অভাবে ধান কাটতে পারছে না তাই আজ আমরা এই কৃষককের ধান কেটে দিলাম, এই কাজ আমাদের চলমান থাকবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাদনান আহম্মদ সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান রনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে লামা উপজেলা ছাত্রলীগ। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, সেখানেই ঝাঁপিয়ে পড়বো।

কৃষক নুর মুহাম্মদ কাজী বলেন, ‘আমাদের জমির ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমাদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় বান্দরবান পার্বত্য লামার ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!