Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

আওয়ামী অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত বান্দরবানে

বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের অরুণ সারকী টাউন হলে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় ও দলীয় পতাকা এবং বেলুন উড়িয়ে বিশেষ বর্ধিত সভার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, মংওয়ে প্রু, আব্দুর রহিম চৌধুরী, উজ্জ্বল কান্তি দাশ, একেএম জাহাঙ্গীর, সত্যহা পানজি ত্রিপুরা, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ এ রুপান্তর করার পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!