Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত

লামা পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি রফিক সম্পাদক বাসু পালিত

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি:পার্বত্য জেলা বান্দরবানেী লামা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।(৮ই জুলাই২৩ইং) শনিবার সকাল সাড়ে ১০টায় লামা টাউনহলে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বেলা ১১টা থেকে ১ম অধিবেশন শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। দুপুর ১টা থেকে কমিটি গঠন তথা ২য় অধিবেশন শুরু হয়। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা। লামা পৌর কমিটির ৬১ জন ও পৌরসভার ৯ ওয়ার্ড থেকে আগত সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল কাউন্সিলরদের মতামতে সিলেকশনে আগামী ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নিজেই নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন।

নতুন ত্রিবার্ষিক কমিটিতে সভাপতি মো. রফিক, সহ-সভাপতি মো. শাহজাহান, উজ্জ্বল বড়ুয়া, বশিরুল আলম, সাধারণ সম্পাদক বাসু পালিত, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম আজম সৌরভ, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী, মংছিংপ্রু মার্মা নির্বাচিত হয়েছেন। কমিটিতে নির্বাচিতরা আগামী ১৫ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদন নিতে বলা হয়েছে।

সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে অংশ নেন। অনুষ্ঠানে ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা, ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা সহ প্রমূখ।

সম্মেলনে সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জনের নাম কাউন্সিলরদের মুখে মুখে শুনা যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!