Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত

রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন কমিটির সভাপতি ফারুক আহাম্মদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির

বান্দরবান প্রতিনিধি: রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন কমিটি গঠিত হয়েছে আর নতুন কমিটিতে আগামীতে এক বছর দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহাম্মদ চৌধুরী ও সেক্রেটারী হিসেবে হুমায়ন কবিরকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আজ ১০ জুলাই (সোমবার) সকালে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রোটারি ক্লাব অব বান্দরবানের নেতৃবৃন্দরা।

এসময় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে রোটারি ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট ফারুক আহাম্মদ চৌধুরী বলেন, রোটারি ক্লাব বিশ্বব্যাপি সেবা ও মানবকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে আর সেই ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব বান্দরবান (রোটারি জেলা ৩২৮২) এর নতুন রোটারি বর্ষ শুরু হতে যাচ্ছে।

এসময় তিনি আরো বলেন, রোটারি ক্লাব পোলিও মুক্ত বিশ্বসহ মানবতামুলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে সাধারণ জনগণের পাশে গিয়ে সহায়তার হাত প্রসারিত রেখেছে, ২০২৩অর্থ বছরে আবারো বৃক্ষরোপন অভিযান, অসহায় ও এতিমদের খাবার বিতরণ, সুপেয় পানির সু-ব্যবস্থা,দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ,সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক কর্মশালা আয়োজন, আই ক্যাম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে গিয়ে মানবতার সেবায় এই ক্লাব কাজ করবে।

এসময় রোটারি ক্লাব অব বান্দরবানের সহকারী গভর্নর মো.মহিউদ্দিন বলেন, রোটারির প্রয়াত জেলা গর্ভণর আজিজুল হক যে সমাজকল্যাণমুলক কাজ শুরু করেছিলেন তাহাই পরবর্তীতে বাংলাদেশ সরকারের সমবায় আন্দোলনের সাথে যুক্ত হয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে।

এসময় তিনি আরো বলেন, রোটারি ক্লাব অব বান্দরবানের প্রতিটি সমাজসেবামুলক কাজে সাংবাদিকরা সাথে থেকে যে ধরণের সহযোগিতা করেছে আগামীতেও বান্দরবানের সাংবাদিকরা রোটারি ক্লাব অব বান্দরবানের পাশে থেকে এই সহযোগিতা অব্যাহত রাখবে এই প্রত্যাশা সকল রোটারিয়ানদের।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখতে গিয়ে বলেন, রোটারি ক্লাব অব বান্দরবান বান্দরবানে বহুবিধ উন্নয়ন কাজ অব্যাহত রেখে দুস্থ ও অসহায়দের পাশে রয়েছে। সামাজিক সংগঠন হিসেবে এই ক্লাবের সদস্যরা আগামীতেও বান্দরবানবাসীর কল্যাণে আরো বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে এটাই সকলের প্রত্যাশা।

এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন প্রেসিডিন্ট ফারুক আহাম্মদ চৌধুরী, সহকারী গভর্নর মো. মহিউদ্দিন, রোটরিয়ান মো: নাজমুল হাসান ভূইয়া, রোটরিয়ান মো. শফিকুল আলম বাবলু, রোটরিয়ান সাইদুল ইসলাম জুয়েল, রোটরিয়ান অরুন কান্তি দাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহাম্মদ চৌধুরী ও সেক্রেটারী হিসেবে হুমায়ন কবির এর নাম ঘোষনা ও তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!