Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২; আহত ৩

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২জন যাত্রী নিহত হয়েছে। এসময় আরো ৩নজন গুরুতর আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং ছগিরশাহকাটা আমতলী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মনজুর আলমের ছেলে মোঃ মারুফ (১৭) ও অপর নিহত যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতরা হলেন, নিহত মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন(৫০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলের দিকে ডুলাহাজারা রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় চট্রগ্রাম অভিমুখী কাভার্ডভ্যান গাড়ির সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লেগুনা গাড়ির ২জন যাত্রী নিহত ও ৩জন গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। তৎমধ্যে আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন। মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানার ওসি (পুলিশ পরিদর্শক) মকছুদ আহমদ বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে। এনিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!