Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

জামালপুর জেলার নবাগত পুলিশ সুপারের দায়িত্ব ভার গ্রহণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:-পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম

শনিবার (২৯ জুলাই) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। পুলিশ সুপার কার্যালয়ে প্রথমে তিনি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

নবাগত পুলিশ সুপার, জামালপুর দায়িত্বভার গ্রহণের পূর্বে জামালপুর অফিসার্স মেস প্রাঙ্গনে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট ইনচার্জবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকে ভূষিত হয়েছেন। জামালপুর জেলায় যোগদানের পূর্বে তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!