Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে নিউজ ২৪ এর ৮ম প্রতিষ্ঠা উদযাপন

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধিপিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের বিভিন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্বের কাছে বান্দরবানকে পরিচিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

রবিবার (৩০ জুলাই) সকালে নিউজ ২৪ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বান্দরবান বাসভবনে আয়োজন করা হয় এক কেক কাটা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, সাংবাদিকরা সমাজের ৩য় চোখ হিসেবে কাজ করে যাচ্ছে আর তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন তরান্বিত হচ্ছে।

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এসময় বান্দরবান নিউজ টোয়েন্টিফোর রতন কুমার দে ও পৌরসভার নব নির্বাচিত মেয়র মো.সামশুল ইসলাম,বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিউজ ২৪এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক কেক কাটায় অংশ নেন সকলে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!