Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভা এলাকায় পুকুরে পানিতে ডুবে মো. সাহেদ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে পৌরসভা এলাকার ছাগল খাইয়া গ্রাামে দূর্ঘটনাটি ঘটে। মৃত মো. সাহেদ ছাগল খাইয়া গ্রামের বাসিন্দা মো. রাশেদের ছেলে।

সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মো. সাহেদ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এক পর্য়ায়ে খেলারচ্ছলে সাহেদ পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনেরা অনেক খোঁজখুঁজির পর ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!