থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ
“নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে, আসুন সবাই মিলে রুখে দাঁড়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে কিশোরীদের নিয়ে বাইসাইকেল র্র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হতে বিএনকেএস কার্যালয় পর্যন্ত র্র্যালী প্রদক্ষিণ শেষে কিশোরী শিক্ষার্থীদের মাঝে ২টি বাইসাইকেল’সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে একই কর্মসূচি’র বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কার্যালয়ের প্রাঙ্গনে ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায় বিএনকেএস এনজিও সংস্থার আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শত ২৩টি পরিবারের মাঝে খাদ্য, কৃষি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডিয়াকোনিয়া বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মাজহারুল ইসলাম, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ রেজা ই- রাব্বী, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শামিমা আক্তার, বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রমূখ। এছাড়াও সমাজ সেবক ও রাজনৈতিবীদ মংশৈম্রয় মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণী, বলিপাড়া ইউপি’র মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, মেম্বার অংসানু মেম্বার, পিতরাং ত্রিপুরা’সহ বিএনকেএস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গ্রামের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি