Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

লামায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২৩ উদযাপন আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) এস.এম.রাহাদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস’সহ প্রমূখ।

অতিথিরা বক্তব্য বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশিয় সহযোগিরা বেছে বেছে বাংলাদেশের মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পারমানবিক বোমার মতো শক্তিশালী অস্ত্র কেবল একটি শহরকে ধ্বংস করে, কিন্তু মেধাবীদের হত্যা করলে একটি জাতি ধ্বংস হতে পারে। তাই স্বাধীন বাংলাদেশ যেন জ্ঞান ও প্রজ্ঞায় এগিয়ে যেতে না পারে সেজন্য বুদ্ধিজীবী হত্যা ছিলো পাকিস্তানিদের ঘৃণ্য একটি অপচেষ্টা। এর ফলে আমরা আমাদের শিক্ষা ও সংস্কৃতির ধারকদের হারিয়েছি। তাঁরা বেঁচে থাকলে দেশ অনেক এগিয়ে যেতো। নতুন প্রজন্মকে তাঁদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

আলোচনা সভার পূর্বে উপজেলা চেয়ারম্যান, উপজেলা সরকারি বেসরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপজেলার বিভাগীয় কর্মকর্তাগণ ও সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!