Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ঈদগাঁও উপজেলা প্রশাসন শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছে।

১৬ই ডিসেম্বর সকালে কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ও ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নসহ বর্তমান সরকার গৃহীত বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এতে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশমাতৃকার মুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ফুটিয়ে তোলা হয়।

সমাপনীতে বক্তব্য রাখেন বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!