Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মালবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ীর একটি ফিলিং স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ভুট্টো প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে চাকার নীচে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যাংক কর্মকর্তা চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাট ডুমখালীর জনৈক ইসহাক আহমদের ছেলে। তিনি ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখার আরডিএস প্রকল্পের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!