Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়িতে মহান বিজয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, আওয়ামিলীগ ও সহযোগী সংগঠন,
প্রেসক্লাব, উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে সকাল ৮ টায় পতাকা উত্তোলন ও উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার,বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুজকাওয়াজ,ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবসের কুজকাওয়াজে অংশ নিয়ে রাষ্ট্রীয় সালাম গ্রহন ও বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, নবাগত নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, এসৃশ সাথে ছিলেন থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার রায়,ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,সদর ইউপি চেয়ারম্যান নূরুল আবছার ইমন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়াসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বেলা ১১ টায় ওই মাঠে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ও পুরস্কর বিতরণ করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উপজেলার ঘুমধুম,বাইশারী,
দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়ন এবং পুলিশ তদন্ত কেন্দ্র, স্বাস্থ্য বিভাগ ইউনিয়নের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান,রাজনৈতিক দল পৃথকভাবে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!