Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

ফের সক্রিয় ডাকাত চক্র….. ইসলামপুরে তিনটি গরু ও দুইটি দোকান লুট : আহত -১

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

কক্সবাজারের ইসলামপুরে তিনটি গরু ও দুইটি দোকান লুটসহ একজনকে আহত করার খবর পাওয়া গেছে। ফের সক্রিয় হয়ে উঠেছে ডাকাত চক্র।

১৮ই ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন মহাজের পাড়ার নুরুল ইসলামের পুত্র আব্দুস শুকুরের নিজ বসতবাড়িতে একদল ডাকাত প্রবেশ করে পাঁচটি গরু নিয়ে গেলেও দুইটি পাওয়া যায়। গরুর মালিক অসহায় শুক্কুর বাঁধা প্রদান করলে তাকে ব্যাপক মারধর করে ডাকাতরা এবং বাড়ীর অন্যান্য লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে। ডাকাতের হামলায় আহত আবদু শুক্কুরকে ঈদগাঁও মেডিকেল সেন্টারে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে তার চোখের কর্নার ও গলায় আঘাত প্রাপ্ত হয়।

পার্শ্ববর্তী স্থানে আরো দুইটি দোকানে লুট করে সবগুলো নিয়ে যায় ডাকাতরা। কিস্তিতে টাকা নিয়ে গ্রামে দোকান করেছিল দোকানদারেরা। এখন তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন।

আহত শুক্কুরের পুত্র শহিদুল ইসলাম উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক বিষয়টি থানায় অবগত করলে পুলিশ আসতে না আসতে গরুগুলো নিয়ে যায় ডাকাতরা।
ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ,জনপ্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!