১৮ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে বিকাল ৫.৩০ ঘটিকায় বান্দরবান মেঘলা পর্যটনে ঘুরতে আসা মোঃ তছলিম উদ্দিন নামের একজন পর্যটককে স্থানীয় ২ জন বখাটে ছিনতাইকারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ব্যাক্তিকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়। আহত পর্যটক মোঃ তছলিম উদ্দিনকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে রোগীর অবস্থা আশংকা জনক হলে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত টুরিস্ট মোঃ তছলিম উদ্দিন ময়মনসিংহ থেকে মটর সাইকেল যোগে বান্দরবান ঘুরতে আসে। যার রেজিষ্ট্রেশন নাম্বার (ময়মনসিংহ- ল ১২-৫২৩০) মটর সাইকেলটি মেঘলা টুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে এবং পর্যটকের সাথে থাকা ২টি এন্ড্রয়েড মোবাইল এবং নগদ-২৫০০০/ টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে বলে জানা যায়।
আহতের পরিচয়:
মোঃ তছলিম উদ্দিন, পিতা- নাঈম উদ্দিন সাং-পূর্ব পাগলা, ময়মনসিংহ।
প্রতক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়,ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে নতুন ব্রিজের কাছে পাহাড়ের নিচে জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি