Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

লামায় তিন ইটভাটাকে যৌথ অভিযান জরিমানা

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামার ফাইতংয়ে তিনটি ইটভাটায় যৌথ অভিযান চালিয়েছে লামা উপজেলা প্রশাসন ও লামা বন বিভাগ। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে লামা বন বিভাগের পক্ষে সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি, লামা থানা পুলিশ এবং লামা ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।

সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানান, অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করায় তিনটি ভাটাকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুবলে বিবিএম ব্রিকস্, এসকেবি ব্রিকস্ ও এসএবি ব্রিকস এর মালিককে জরিমানা করা হয়েছে।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি বলেন, বনের কাঠ না পুড়াতে ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে সব ইটভাটা মালিককে নোটিশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!