Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

লামায় তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের তথ্য অফিস লামার আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ( প্রচার ও সমন্বয় )হাসিনা আক্তার ভার্চুয়ালি প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-
হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের সভাপতি তানফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বাপ্পী দাশ, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!