Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রিজাইডিং ,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২২ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলা অফিসার নির্বাহী অফিসার মোহাম্মাদ জাকারিয়া এর সভাপতিত্বে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও,ঢাকার আয়োজনে
বান্দরবান জেলা নির্বাচন ও নাইক্ষ্যংছড়ি নির্বাচন অফিসারের বাস্তবায়নে নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূঁইয়া বলেন, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫ শত ৩৭ জন। মোট ভোট কেন্দ্র ২৬ টি । প্রিজাইডিং অফিসার ২৬ জন, সহকারী প্রিজাইডিং ৯৫ জন ,পোলিং অফিসার ১৯০ জন।
মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৯৫ টি।
এই প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন বান্দবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এই সময়ে উপস্থিত ছিলেন,বান্দবান জেলা নির্বাচন অফিসার এস,এম,শাহাদাত হোসেন,
সহকারী পুলিশ সুপার মো: নুরুল আনোয়ার,সহকারী কমিশনার (ভুমি) উজ্জ্বল রায়,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর মান্নান নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!