Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

ঈদগাঁওতে সংবাদকর্মীর উপর হামলা : প্রেস ক্লাবের নিন্দা

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ঈদগাঁও প্রেস ক্লাবের সহ অর্থ সম্পাদক, দৈনিক রূপসী গ্রামের প্রতিনিধি এম, সরওয়ার সিফা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। ২৪শে ডিসেম্বর রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় উপরে কোপানো হয়। এসময় সে মাথায় ও হাত সহ শরীরের বিভিন্ন স্থানে যখন প্রাপ্ত হয়।
স্থানীয় বাসস্ট্যান্ডের লাল ব্রিজের উত্তর পার্শ্বে মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আহত সংবাদকর্মী বর্তমানে ঈদগাহ মড়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে জনৈক যুবক সাঙ্গপাঙ্গদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজারস্থ মড়েল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমান তার মাথায় ছয়টি সেলাই দেন। হামলাকারী লবণ শ্রমিক বলে জানা গেছে।

আহত সরওয়ার ইসলামাবাদের দক্ষিণ খোদাই বাড়ির বাসিন্দ। বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘটনা ঘটানো হয় বলে জানা যায়। খবর পেয়ে আহতের সহকর্মী ও পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। সংঘটিত ঘটনায় আহত সরওয়ার আইনী আশ্রয় নেবে বলে জানায়। এদিকে বর্বরোচিত এ হামলার ঘটনায় ঈদগাঁও প্রেস ক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা,প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী যুবককে আইনের আওতায় আনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!