Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

জেলাজুড়ে নতুন চালে ঘরে ঘরে ভাপা পিঠা তৈরীর উৎসব

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

নতুন ধানের মুহুমুহু গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে ঈদগাঁও উপজেলাসহ জেলার প্রত্যান্ত পাড়া মহল্লা। নতুন ধানের চালে পিঠা তৈরীর হিড়িক পড়েছে ঘরে ঘরে। এরই ফাঁকে প্রত্যান্ত এলাকাতে দেখা দিয়েছে নবান্নের আমেজ। মজাদার পিঠার আনন্দ চলছে প্রায় পরিবারে। বেশ কিছুদিন ধরে নতুন ধানের চাল পিষিয়ে শীতের ঐতিহ্যবাহী ভাপাপিঠাসহ হরেক রকমের পিঠাপুলি তৈরী করে যাচ্ছেন গৃহবধুরা।

গ্রামাঞ্চল জুড়ে নতুন চাল দিয়ে পিঠা পুলি পায়েশ-পোলাও আর নতুন চালের আটা গুড়সহ কলা দিয়ে সিরনি তৈরী করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে খাবার ধুম। নবান্ন ছাড়া কনকনে শীতে প্রত্যন্ত এলাকার বহুজন নতুন চাল দিয়ে হরেক রকমের পিঠা তৈরী করে শীত পিঠার আয়োজনও করে।

পেঠান নামের এক যুবক জানান, শীত মৌসুমে পিঠার মহাউৎসব যেন পাড়া মহল্লায়। বাড়ীতে নতুন ধানের চালে পিঠা তৈরী আয়োজন ও করছে।

জামি জানান, প্রতিবছরের ন্যায় এবছরও মা শীত পিঠা তৈরী করছে। বাড়ীর সকলের এক সাথে বসে আনন্দের সাথে খেয়েছি, এটি এক অন্যরকম অনূভূতি।

কজন ধান চাষী জানান, নবান্ন উপলক্ষে নানা জাতের ধান কাটা হচ্ছে, নতুন ধানের চাল দিয়ে নবান্ন উৎসব,পিঠা তৈরী চলছে ঘরে ঘরে।

গৃহবধুরা জানান, চলতি শীত মৌসুমে বাড়ীতে নতুন চাল দিয়ে ভাপাপিঠা তৈরী করে পরিবারের সবাইকে শীত পিঠার খাওয়ানোর মজায় কিন্তু আলাদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!