ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদকঃ
পার্বত্য জেলা বান্দরবানের রিভারভিউ যুব কল্যাণ পরষিদর রিভারভিউ এসোসিয়েশন এর উদ্যোগে মহান বিজয় দিবস -২০২৩ উপলক্ষে ২৫ ডিসেম্বর সোমবার সকালে বালাঘাটা ভরাখালি এলাকায় রিভারভিউ যুব পরিষদ অফিস কক্ষে ফ্রি সুন্নাতে খৎনা আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও আই.কে দরুল হেদায়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানি।
রিভারভিউ এসোসিয়েশন এর চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিভারভিউ এসোসিয়েশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল মনছুর, পরিচালক অর্থ মো: রিয়াজুদ্দিন, নির্বাহী সদস্য ডাক্তার মোস্তফা কামাল সিকদার, নির্বাহী সদস্য ডাক্তার মনসুর আলম, নির্বাহী সদস্য মো: নুরুল ইসলাম,নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মো: মনজুর আলম, মো: সাইফুল ইসলাম,শহিদুল ইসলাম,নির্বাহী সদস্য মো:লোকমান হাকিম,নির্বাহী সদস্য হাফেজ মহিউদ্দীন,নির্বাহী সদস্য মোঃ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি রিভারভিউ যুব কল্যাণ পরষিদরে বিভিন্ন উন্নয়নমুলক ও সামাজকি র্কমকান্ডরে র্বণনা উপস্থাপন করনে।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,মানবিক ও সামাজিক কার্যক্রম সমাজের কল্যানে দেশের মানুষের কল্যাণে, আর্তমানবতার সেবায় বান্দরবান রিভারভিউ এসোসিয়েশন এর পক্ষ থেকে আমরা মানুষের মাঝে চিকিৎসাসহ নানা সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। মানবতার সেবায় গণমানুষের সংগঠন হিসেবে রিভারভিউ এসোসিয়েশন সবসময়ে মানুষের পাশে সবার আগে দাঁড়ায়।
তারই ধারাবাহিকতায় আমরা এখানে ছোট্ট শিশুদের অন্যতম ধর্মীয় বিধান ফ্রি সুন্নাতে খৎনা অনুষ্ঠান করছি।যেসব চিকিৎসকবৃন্দ একাজে শ্রম, মেধা ও সময় দিচ্ছেন, আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদান প্রত্যাশা করি। যেকোনো প্রয়োজনে সেবা প্রদান, তথা মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানি রিভারভিউ এসোসিয়েশন এর তহবিলে নগদ(২০) বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি