Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে: পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

আমিনুলর ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা ও জনসভায় নৌকা প্রতীকের জন্য আবারও ভোট চেয়েছেন।
তিনি আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে পুণরায় নৌকা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাইশারী ইউনিয়ন বাসীর প্রতি আহবান জানিয়েছেন। জনসভায় বীর বাহাদুর আরও বলেছেন,পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ সারা দেশের সব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা দরকার। সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আজকের এ উন্নয়ন- সেদেশে সরকারের ধারাবাহিকতার ফলেই সম্ভব হয়েছে। তিনি বলেন,
বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটিও আ:লীগ সরকার টানা কয়েক বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে।
উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতে সরকারের এই ধারাবাহিকতা রাখতে হবে।’
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের শেষে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জনসভায় যোগ দেন ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।তিনি এ সময় উপরোক্ত কথা গুলো বলেন,
বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের সভকপতি অধ্যাপক মো; শফিউল্লাহ,
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি,সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী,জেলাপরিষদ সদস্য ও সাধারণ সাম্পাদক ক্যানোওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,বাইশারী ইউনিয়ন পরিষদ চেযারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: আলম কোংম্পনি,বাইশারী আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল প্রমুখসহ আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!