স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
কক্সবাজারের নব ঈদগাঁও উপজেলায় এনজিও সংস্থা কর্তৃক পাঁচ শতাধিক অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে আসন্ন রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে খুশিতে উৎফুল্ল হলেন গ্রামীণ জনপদের সাধারণ মানুষ।
২৮ ফেব্রুয়ারী বিকেলে ঈদগাঁও কলেজে মাঝে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৫ শত মানুষের মাঝে খাদ্যসামগ্রী সরুপ ফুডপ্যাক বিতরনকালে অংশ নিলেন,ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি,উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, ঈদগাঁও আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, ইউপি সদস্য আবদু রাজ্জাক,ব্যবসায়ী লুৎফুর রহমান লুতুসহ আরো অনেকে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি