Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

আলীকদমে টমটমের ধাক্কায় এতিম শিশু নিহত

মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় টমটম ধাক্কায় ইমাম হোসেন নামে ৭ বছরের এক শিশু মারা গেছে। রবিবার (০২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমাম হোসেন একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে এবং রেপারপাড়া বাজারের আলীকদম ইসলামিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র। লামা হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, সকাল ৯টার দিকে শিশুটিকে মিনহাজ নামে এক সিএনজি ড্রাইভার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

নিহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন সিএনজি ড্রাইভার মোঃ মিনহাজ তিনি বলেন, রেপারপাড়া বাজারে টমটম ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। আমি ওদিক আসছিলাম। স্থানীয় জনতা শিশুটিকে আমার সিএনজিতে তুলে দেয়। সাথে দুর্ঘটনা কবলিত টমটমের ড্রাইভারও ছিল। লামা হাসপাতালে আনার পর ডাক্তার শিশুটি মারা গেছে বলায় টমটম ড্রাইভার পালিয়ে যায়। শিশু আলীকদম ইসলামিয়া এতিমখানায় পড়ে। এতিমখানার লোকজনকে খরব দেয়া হয়েছে। আলীকদম ইসলামিয়া এতিমখানার সভাপতি মোঃ মফিজ বলেন, শিশুটি আমাদের এতিমখানায় পড়ালেখা করতো। সে তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। পরিবারকে খবর দেয়া হয়েছে। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা টমটম তাকে ধাক্কা দেয়। শিশু মৃত্যুর বিষয়টি জানতে পেরে লামা হাসপাতালে আসে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ইমাম হোসেন বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু আলীকদম থানায় পড়েছে তাই পরবর্তী আইনী কার্যক্রমের জন্য লাশ আলীকদম থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!