Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হল

মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসেবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ২২ হাজাট ৭শত ৫৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার (১ জুন) সকাল ১০টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এখিং মার্মা । লাইনে দাঁড়িয়ে অভিভাবকগণ তাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার ইপিআই জেলা সুপারিন্টেন্ডেন্ট উবামং মার্মা,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া, ইপিআই মেডিকেল টেকনোজিষ্ট রুপন কান্তি চৌধুরী,
ফাইতং ইউনিয়ন বিভিন্ন স্কুল ও ক্লিনিক মধ্যে
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক ও মেম্বার জুবাইরুল ইসলাম জুবাইর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমজাদ হোসেন চৌধুরী, সুতাবাদী পাড়া কমিউনিটি ক্লিনিক সি এইচ সি পি জয়তুন নেছা সহ চিকিৎসক প্রমুখ।

কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৪৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ১ শত ৬১ জন শিশুকে একটি করে নীল রঙ্গের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫ শত ৯৩ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস প্রতিবন্ধী শিশু ১৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস ২১ জন। দূর্গম পাহাড়ি এলাকায় পাড়া কেন্দ্র এর মাধ্যমে শিশুদের ভিটামিন-এ প্লাস খাওয়ানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!