Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চকরিয়ায় ৩০ লিটার চোলাই মদ সহ আটক ২

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা রেল লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ, একটি পুরাতন অটো রিক্সা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হারবাং ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদের নেতৃত্বে এস.আই (নিঃ) মোঃ মহসিন চৌধুরী (পিপিএম) ও এএসআই(নিঃ) মোঃ সোলায়মান খাঁন সহ সংগীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় সমূহ স্থানে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাই মদ এবং অটোরিক্সা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় বলে জানা যায়। আটককৃতরা হলেন পেকুয়া উপজেলার পশ্চিম জালিয়াকাটা এলাকার জসিম উদ্দীনের ছেলে নেজাম উদ্দিন (২৬)ও বরইতলী ইউনিয়নের হাফালিয়াকাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে ইমাম হোসেন (৩৮)। এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফরিদ বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!