Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ভিজিডি কার্ড চুরির অপবাদে টমটমের ছাদের উপর বেঁধে নির্যাতন করলো, চৌকিদার রাব্বি

উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারে উখিয়ার মরিচ্যা বাজারে ভিজিডি কার্ড চুরির অপবাদ দিয়ে পখর রোদের মধ্যে টমটমের ছাদের উপর রশি দিয়ে বেঁধে ১১ বছরের এক শিশুকে দূপুর ১২ টা থেকে সন্ধ্যা ৫ টা পযন্ত নির্যাতন ও মারধরের অভিযোগ পাওয়া গেছে হলদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌকিদার রাব্বির ও স্হানীয় মো: সেলিম এবং টমটম চালক রিদুয়ানের বিরুদ্ধে। গত রবিবার (৯ জুন) দুপুর ১২ টার দিকে উখিয়ার মরিচ্যা বাজারে এই ঘটনা ঘটে। নির্যাতিত শিশু হল মরিচ্যার হলদিয়া পালং ১ নং ওয়ার্ডের কাঠালিয়া গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে মো: ফারুক (১১) ঘটনায় পুলিশ কোনো অভিযোগ এখনো পায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ হতে ভিজিডি কার্ড চুরির করার অভিযোগ, চৌকিদার রাব্বির নেতৃত্বে টমটমের ছাদের উপর রসি দিয়ে পখর রোদের মধ্যে শিশুটিকে নির্যাতন করা হয়। তবে মারধরের ভিডিওটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে শিশুটি ও তার বাবা উখিয়া থানা পুলিশ থানায় নিয়ে আসে বলে জানান, শিশুটির মা অজিবা বেগম বলেন, নির্যাতনের শিকার হয় চুরি অপবাদে আমার সামনে টমটমের উপর রশি দিয়ে পখর রোদের মধ্যে বেঁধে মারধর করে চৌকিদার রাব্বি সহ তার লোক জন। থানা অভিযোগ করছে কি-না জানতে চাওয়া হলে শিশুটির মা বলেন, অভিযুক্ত রাব্বি আমাকে হুমকি দেয়। নির্মমভাবে মারধরের কারণে আমার ছেলের সারা শরীর কালো হয়ে ফুলে উঠেছে বলে জানান, শিশুটির মা অজিবা বেগম তিনি এঘটনার বিচার চান। তবে কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা বলেন, ‘আমরা অসহায় মানুষ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য চাপ প্রয়োগ করেন অভিযুক্ত রাব্বি। অভিযুক্ত রাব্বি তৎকানিক ফোন নং না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিম হোসেন বলেন, ঘটনাটি জেনেছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!