হারাধন কর্মকার রাজস্থলী।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫৬ ইবি কাপ্তাই জোনের পক্ষ হতে ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৩০ টি গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) জোন সদর দপ্তরের অফিস কার্যালয়ের সামনে জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফয়েজ আহমদ,পিএসসি
গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন। এসময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি করে তেল ও চিনি, ২ কেজি আটা, ৫০০ গ্রাম লবন এবং ১০০ গ্রাম চা পাতা প্রদান করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি