Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পটিয়ার শোভনদন্ডীতে তুচ্ছ ঘটনার জের প্রতিপক্ষের হামলায় আহত -৩

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ৯ নং ওয়ার্ড কুরাংগিরি গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতি পক্ষের হামলায় শিশু সহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে গত ৮ জুন  দুপুর ১ টায় সুইস গেইট এলাকায়। এ ঘটনায় আহতরা হলেন,মরিয়ম বেগম (৩৫) তার মেয়ে মারুয়া সুলতানা (১৫), ছেলে সাইফুল ইসলাম (১২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ। পরে এ ঘটনায় আহত মরিয়ম বেগম বাদী হয়ে একই এলাকার নাসির উদ্দীন, কোহিনুর আক্তার, বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানা যায়, বিবাদীর সাথে পুর্ব থেকে পারিবারিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে একাধিকবার

ঝগড়া বিবাদ হয়।এর জের ধরে গত ৮ জুন বিবাদীগন বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে

মরিয়ম বেগমকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর কারণ জানতে চাইলে বিবাদীগণ মরিয়ম বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। মরিয়ম বেগম এর শোর চিৎকার শুনে তার ছেলে – মেয়ে এগিয়ে আসলে প্রতিপক্ষ বিবাদীগন তাদেরকে মারধর করে এবং মরিয়ম বেগম এর বসতঘরের দরজা ভাংচুর করেন বলে অভিযোগ সুএে প্রকাশ।

এছাড়াও বিবাদীগন বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনার বিষয়ে

পটিয়া থানায় অভিযোগ দায়ে হয়েছে বিষয়টি এস আই  রতন তদন্ত করে   আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। মরিয়ম বেগম এর স্বামী শহিদুল ইসলাম জানান, বিবাদীগন খারাপ প্রকৃতির লোক আইন কানুন কিছুই মানতে চাই না আমি ন্যায় বিচার চাই এবং পুলিশ ও স্থানীয় এমপি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!