Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

থানচিতে নৌকা ডুবে নিখোঁজ ১৫দিন পর আরেক শিক্ষার্থী মরদেহ উদ্ধার

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানে থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজের সর্বশেষ ১৫দিন পর আরো এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা ডুবে নিখোঁজ হওয়ার দুই শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ও পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার আগে সদর ইউনিয়নের পদ্মঝিড়ি মুখ সংলগ্ন সাঙ্গু নদীতে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফুলবাণী ত্রিপুরা (০৯) তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়ার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা আগে সদর ইউনিয়নের পদ্মমুখ এলাকায় চিংড়ি ঝিড়ি সংলগ্ন সাঙ্গু নদীতে ফুলবাণী ত্রিপুরা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার শিক্ষার্থী আত্মীয়স্বজন ও পুলিশকে খবর দিলে স্থানীয় সহযোগীতায় মরদেহ উদ্ধার করা হয়।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, চিংড়ি ঝিরিতে নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আজ ফুলবানী ত্রিপুরা মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, পহেলা জুলাই সকাল সাড়ে ৯টায় তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া থেকে নৌকা যোগে স্কুলে যাওয়ার পথে পদ্মমুখ এলাকার চিংড়ি ঝিরিতে নৌকা ডুবে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবানী ত্রিপুরা (৯)নিখোঁজ হন। এদের মধ্যে ৭ দিন পর শান্তি রানি ত্রিপুরা’র মরদেহ উদ্ধার হয়। অপরজন ফুলবানী ত্রিপুরার মরদেহ আজ ১৫ দিন পর উদ্ধার হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!