Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুহাম্মদ শাহজাহান বক্তব্য বলেন, শান্ত বাংলাদেশকে অশান্ত করার ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে।উক্ত সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্ব ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ সোয়াইব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথির, জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরু জমান, টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর, এস এম আবদুচ ছালাম আজাদ, বান্দরবান জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যাপক হামেদ হাসান, বংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা সভাপতি মো. আবদুল্লাহ, আলীকদম উপজেলা সভাপতি মাওলানা মাসুক এলাহীসহ উপজেলা ও ৭টি ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ উপজেলা সাংবাদিক সহ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে যাচ্ছে, আমরা চাই সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করা এবং অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে সহযোগিতা করা। আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে যোগ দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!