Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন।

 

রাজস্থলী প্রতিনিধি।

দক্ষিণ রাউজান ১৪নং বাগোয়ান ইউনিয়নের ৫নং ওয়াডের পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের রাম-কৃষ্ণ মন্দিরে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী শ্রী শ্রী মা সরস্বতী পূজা উপলক্ষে গীতাপাঠ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব সম্পন্ন হয়েছে। মহোৎসব উপলক্ষে গত ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ঘটিকায় শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা ও শ্রীমৎ ভগবত গীতা পাঠ ও দুপুরে আনন্দবাজারে মহা প্রসাদ বিতরণ করেন।বিকাল ৪ঘটিকার সময় গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করেন,চট্রগ্রাম কালুরঘাট মোহরা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের গীতা পাঠক শ্রীমান শ্যাম গোবিন্দ দাস ব্রহ্মচারী,অনুষ্ঠানে আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপাদ তুষ্ট রাধাকান্ত দাস ব্রহ্মচারী,সন্ধ্যা ৭ ঘটিকায় মহানামযজ্ঞের শুভ অধিবাস আরম্ভ। অধিবাস কীর্তন পরিবেশন করেন গুরু ভক্তি সম্প্রদায়(সন্দ্বীপ)। ৪ ফেব্রুয়ারি ব্রহ্মামুহুতে মহানামযজ্ঞের শুভারম্ভ,মহোৎসব অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু মহারাজ সম্প্রদায়(সিলেট),শ্রী নিত্যানন্দ সম্প্রদায়(চট্টগ্রাম),শ্রী প্রভু কৃষ্ণভক্ত সম্প্রদায়(নোয়াখালী),শ্রী গুরু ভক্তি সম্প্রদায়(সন্দ্বীপ),মহতী ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেছেন ১৪নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোঃ বশর এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক মিন্টু কান্তি নাথ,পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সন্তেষ শীল,সাধন শীল,প্রফুল্ল শীল, রনজিত শীল,তপনশীল,রূপন শীল,রবীন্দ্র শীল,নির্মল শীল,সুমন শীল,ডাঃ সুনীল দাশ, নির্মল দাশ,বাদল দাশ,মানিক দাশ,কাজল শীল,সজল শীল,লিটন শীল,বাবলু শীল,রাজীব শীল,ডাঃ বাবুন শীল,উৎসব পরিচালনা কমিটির সভাপ্রতি বাপ্পা শীল,সিনিয়র সহ-সভাপতি বাদল শীল,সহ-সভাপতি সঞ্জয় শীল,সাধারণ সম্পাদক শিপন শীল,সহ-সাধারণ সম্পাদক তপু শীল,অর্থ সম্পাদক মিন্টু শীল,সহ অর্থ সম্পাদক সুভাষ শীল,সাংগঠনিক সম্পাদক বটন শীল,সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল শীল,প্রচার সম্পাদক প্রকাশ শীল,সহ প্রচার সম্পাদক জুয়েল শীল ও মন্দিরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিন ব্যাপী উৎসবে আশা ভক্তরা আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রী শ্রী পাঁচখাইন হরগৌরী সংঘ,রেইনবো একতা সংঘ,নিউস্টার ক্লাব,কর্ণফুলী সংঘ,একতা সংঘ।পাঁচখাইন জনকল্যাণ মৎস্যজীবী সংঘ।
৫ ফেব্রুয়ারি ভোর সকালে নগর কীর্তন সহকারে মহানামযজ্ঞের পূর্ণাহুতি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!