Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান, জরিমানা

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে HKB, JSB ও BHB নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ৫ই ফেব্রুয়ারী বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।

এ-সময় মোবাইল কোর্টে HKB, JSB ও BHB ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ১,০০,০০০ লক্ষ করে ০৩টি পৃথক মামলায় মোট ০৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!