Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

লামায় পাহাড় কাটার দায়ে একজনকে ০৫ লক্ষ টাকা অর্থদণ্ড

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় পাহাড় কাটায় এক ব্যক্তিকে ০৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লামা উপজেলা সরই ইউনিয়নের লম্বাখোলা নামক স্থানে অবৈধভাবে পাহাড় কাটার সময় ফয়সাল আহমেদ (২২) পিতা. হাসমত আলী, সাং-পুঠিয়া এলাকায় হাতেনাতে ধরা হয়। শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে পাহাড় কাটার খবরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।

লামা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিবেদক’কে জানান, ফয়সাল আহমেদ নামের এক যুবককে পাহাড় কাটায় আটক করা হয়। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ জানার পরও অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ নম্বর ধারা মোতাবেক তাকে (পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে ভবিষ্যৎতেও জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় বান্দরবান জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অটুট রয়েছে। পাহাড় কাটলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!