Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক,আলোচনা ও পুরস্কার বিতরণ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- রাঙ্গামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০:০০ টা হতে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এর আয়োজনে স্কুল মাঠে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।

পরে এক সভায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দায়িত্বে একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, পিটিএ – এর সভাপতি মো: জাফর আহাম্মদ , উপজেলা উপ- সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, বিলাইছড়ি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক অমৃত চাকমা, রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, কিরণ চাকমা, রনবীর চাকমা প্রমূখ। সভা সঞ্চালনা করেন শিক্ষক প্রণব কুমার নাথ্।

 

সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলা- ধূলা ও বিনোদন প্রয়োজন।শিক্ষার্থীর মেধা বিকাশে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। যত শিক্ষার্থী আছে তাদের বিভিন্ন ধরনের প্রতিভা থাকে।সেই প্রতিভা জাগ্রত করার জন্য সে ধরনের সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে।খেলার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশ ঘটাতে হবে।

এছাড়াও এস,এস,সি পরীক্ষায় ভালো রেজাল্টে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা ও পড়ালেখায় মনোযোগ দেওয়া। এবং ৬ষ্ঠ হতে দশম শ্রেণির শিক্ষার মান উন্নয়নে পিটিএ কমিটি, শিক্ষক,অভিভাবক এবং ছাত্রদের মধ্যে যোগাযোগ গড়ে তোলা। প্রাইমারী লেভেলেও এ বিষয়ে একইভাবে সমন্বয় করা। মাদক এবং মোবাইলের প্রতি আসক্ত না হওয়া। সন্ধ্যার পরে ছাত্র- ছাত্রীরা যাতে পড়া-লেখায় মনোযোগী হয় সেজন্য বাজার, নল ছড়ি ধূপ্যাচর, দীঘল ছড়ি, আমতলী, কেরনছড়ি, কুতুব দিয়া এলাকার অভিভাবক, বাসা ভাড়ার মালিক এবং পুলিশ ও সকল প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!