স্থানীয় প্রতিনিধি :
বান্দরবান সদর উপজেলাস্থ সুয়ালক ইউনিয়ন পরিষদের কিউভি হোটেলের সামনে বান্দরবান-কেরানীহাট সড়কে সিমেন্ট বোঝাই করা ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে জানা যায় যে, সিমেন্ট বহনকারী ট্রাক (চ মে ড ১১-০৯৩৯) এর চাকা পাংচার হয়ে যায়। এতে ট্রাকের চালক মোঃ মনির(৩২) এক সময় ট্রাকের নিয়ন্ত্রন হারালে মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেল আরোহী ০৩ জন ব্যক্তি গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় কেরানীহাট আসশেফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ০১ জন মারা যায়। নিহত মোঃ হোছেন(৫০) (চায়ের দোকানদার)
গোয়ালিয়া খোলা, বান্দরবান সদর,বান্দরবান এলাকার মৃত নজির আহমদ এর ছেলে।
এব্যাপারে বান্দরবান সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি