Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে ট্রাক উল্টে নিহত ২, পুলিশের দুই সদস্যসহ আহত -৪

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের কেরানিরহাট সড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. সামসু ময়মনসিংহের বাসিন্দা ও নিহত ব্যবসায়ী মো. হোসেন (৫০) বান্দরবান গোয়ালিয়া খোলা এলাকার মৃত নজির মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে চট্টগ্রাম থেকে চিনিবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সামসু নিহত হন। এ ঘটনায় ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন।অন্যদিকে,একই সড়কে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় মালবোঝাই একটি ট্রাক উল্টে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চা দোকানদার মো. হোসেন মিয়া নিহত হন। আহত হন দুই মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার করে কেরানিরহাটের আশসাফা হাসপাতালে ভর্তি করা হয়েছে।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহত দু’জনের লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!