Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

নাইক্ষ্যংছড়িতে মামলায় সংবাদকর্মী তালেব আসামি: সাংবাদিক নেতাদের নিন্দা ও ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামে সংঘটিত আসমত আলী হত্যার ঘটনায় সংবাদ প্রকাশের জেরে, দৈনিক মর্নিং গ্লোরি ও দৈনিক জনতা পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আবু তালেব সিকদারকে হত্যা মামলায় জড়ানোর ঘটনায় সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিদাতারা হলেন- দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, দৈনিক যায়যায়দিনের সাংবাদিক আব্দুল হামিদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, দৈনিক মানবজমিনের সাংবাদিক আমিনুল ইসলাম আমিন, দৈনিক সাঙ্গুর সাংবাদিক ইফসান খাঁন ইমন, দৈনিক সংগ্রামের সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর ও টিটিএনের সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।

এক বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন- যেকোন ঘটনা হলে সাংবাদকর্মীরা তা সমাজের কাছে তুলে ধরবে নির্ভয়ে। তবে সংক্ষোব্দ ব্যাক্তিরা চাইলে সংশ্লিষ্ট আইনে জবাব চাইতে পারে। আইনের মধ্যে না থেকে অন্যায়ভাবে একজন সংবাদকর্মীকে হত্যা মামলায় আসামি করবে তা মেনে নেওয়া যায় না। মামলার বাদি নিহত আসমত আলীর ছেলে বশির আহমদকে কেউ ব্যবহার করছে কিনা সেটা খতিয়ে দেখে অবিলম্বে সংবাদকর্মী আবু তালেব সিকদারকে মামলা থেকে রেহায় দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত আহবান জানান সাংবাদিক নেতারা।

এদিকে সংবাদকর্মী আবে তালেব সিকদারকে অন্যায়ভাবে আসামি করায় প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম রিজবী, শাহাদাৎ হোসেন, সাঈদুজ্জামান, আজিজুল হক রানা, হেলাল মিয়াজী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!