Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

রাঙ্গামাটিতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :- পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ প্রদানে বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহসহ ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি সচেতন ছাত্র-জনতা।

শনিবার সকাল ১১:০০ টায় বৈষম্যের শিকার বাঙালি সহ পাহাড়ি জনগোষ্ঠীর সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু করে বনরূপা সিএনজি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

পিসিসিপির রাঙ্গামাটি জেলা সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কামাল উদ্দিন, নাগরিক সমাজের প্রতিনিধি শ্যামল বড়ুয়া, ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজ এর শিক্ষার্থী মো: শওকত হোসেন, মো: খলিলুর রহমান, মহিউদ্দিন নুহাশ, ইসমাঈল গাজী প্রমুখ।

সমাবেশে এনসিপির নেতৃবৃন্দ, বড়ুয়া নেতৃবৃন্দ, মারমা নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার অপসারণসহ কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ সচেতন ছাত্র-জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!