Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

বান্দরবানে রুমা উপজেলা সেনাবাহিনীর পক্ষ থেকে ৬০ জন হতদরিদ্র মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

উবাসিং মারমা

রুমা প্রতিনিধি।।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রুমা উপজেলা সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

রবিবার (৩০ মার্চ) দুপুর রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা সদরের বিভিন্ন ওয়ার্ডের  গরিব ও অসহায় মাঝে এসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন, পিএসসি (৩৬)বীর এবং ক্যাপ্টেন কাজী মো: আরাফ হাসান উদয়, এডজুট্যান্ট।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছি।
এসময় ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ  ব্যক্ত করেন, জোন কমান্ডার  লেফটেন্যান্ট  কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!