Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অপহৃত শিশু বাপ্পিকে মুক্তি দিযেছে অপহরণ কারিরা

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছরের শিশু মো. বাপ্পিকে অপহরণের তিনদিন পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

জানা গেছে, গত ২৯ জুলাই রাতে নিজ বসতবাড়ি থেকে অপহরণ করা হয় শিশু বাপ্পিকে। অপহরণের পর অপহরণকারীরা পরিবারের নিকট ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে চরম উৎকণ্ঠা ও অপেক্ষার পর আজ ১ আগস্ট সন্ধ্যায় মুক্তিপণের টাকা দেওয়ার পর শিশুটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন।

এদিকে, অপহরণকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করে পুলিশ, বিজিবি এবং র‍্যাব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর সমন্বিত ও কৌশলী তৎপরতায় অপহরণকারীরা চাপে পড়ে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও এখনও পর্যন্ত কারা এই অপহরণের সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!