Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে নগদ টাকা ও মোবাইলসহ আটক-১

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ মোঃখোরশেদ আলম (২২) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লেম্বুছড়ি বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৫০ এর কাছাকাছি কাটা পাহাড় নামক এলাকা থেকে তাকে আটক করে।
আটক খোরশেদ আলম কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিপাড়া গ্রামের মো. বদরুজ্জামানের ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়।’

বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই টাকা সীমান্ত অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
পরে আটককৃত ব্যক্তি, উদ্ধারকৃত নগদ অর্থ এবং মোবাইল সেটসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
উক্ত ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা নং ৪/২০২৫ ইং রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!