Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

আমিনুল ইসলাম

,নাইক্ষ্যংছড়িঃ(বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
এসময় ঘটনাস্থল থেকে চথোয়াইওয়ান মার্মা (২০) নামে এক জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের নির্দেশে সোনাইছড়ি পুলিশ ফাড়ি কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে এসআই ফেরদৌস রনি সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট ) রাত ১১টা ৪৫ মিনিটে সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ক্যায়াংপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় ১০০ গজ পূর্ব পাশে পাকা সড়কে।
অভিযানে চথোয়াইওয়ান মার্মা, পিতা পিং আচং মার্মা, সাং জুম খোলা, থানাঃ নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবানকে আটক করা হয়।
তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষা এলাকায় প্রতিনিয়তই মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!