Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

রাঙ্গামাটির ফারুয়া ইউনিয়ন ও রাজস্থলী থানা পরিদর্শনে চট্টগ্রামের ডি আইজি মোঃ আহসান হাবীব পলাশ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-রাঙ্গামাটির বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন ও রাজস্থলী থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা (অতিরিক্ত দায়িত্ব আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পরিদর্শনকালে তিনি রাজস্থলী থানার গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র যাচাই করেন। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সেবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা তামিল, তদন্তাধীন মামলাসমূহ বিশ্লেষণ এবং তদন্তের মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন। একইসাথে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতনসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক-নির্দেশনা দেন।

পরে ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন অফিসে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, রাজস্থলী সার্কেল এএসপি নুরুল আমিন, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া,  চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!