Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিকসহ ৪জন গ্রেফতার

কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গোপন সংবাতের ভিত্তিতে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।

কেশবপুর থানা সূত্রে জানা যায় , গত শুক্রবার (২২ আগস্ট) রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০) কে ছাত্র-জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার সরাপপুর গ্রামের আনন্দ মোহন মল্লিকের ছেলে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাসেল, মাহমুদ, নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রামচন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে মজিবর রহমান (৫১) ও ৯ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি মোমিনপুর গ্রামের শামছুর রহমান শেখের ছেলে জাকির হোসেন (৩৪) এবং ওয়ারেন্টভূক্ত গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারাফ হোসেন (৪০) কে গ্রেফতার করেছে।

উক্ত আসামি দের ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছাত্র-জনতা কর্তৃক আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক মধ্যকুল গ্রামের শীর্ষ সন্ত্রাসী জামাল বাহিনীর সহযোগী ও অর্থদাতা। জামালের বাড়ির বিস্ফোরক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!