Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

পটিয়ার হারোনো গৌরব, ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি ও মর্যাদা ফিরিয়ে আনা হবে- এম এয়াকুব আলী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামে ১২ (পটিয়া আসনের) বিএনপির নেতৃত্বে সমমনা জোটের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম.এয়াকুব আলী বলেছেন পটিয়ার হারোনো গৌরব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মর্যাদা ফিরিয়ে আনা হবে। এম এয়াকুব আলী ২৩ আগষ্ট শনিবার সন্ধায় নগরীর নাসিরাবাদ

নিজ বানিজ্যিক ভবনে দলীয় কার্য়লয়ে
পটিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম, দক্ষিণ জেলা এলডিপি’র দপ্তর সম্পাদক ও পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক ডাক্তার রিদোয়ান আজাদ, যুগ্ম আহবায়ক ও সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন, সদস্য সচিব সাবেক ছাএনেতা মুজিবুর রহমান, উপজেলা এলডিপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাদের জামান প্রমুখ

এম এয়াকুব আলী পটিয়া মধ্যে সকল অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে, সাংবাদিকরা জাতির বিভেগ, পটিয়া সকল সমস্যা, সম্ভাবনা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে লেখার আহবান জানান, তিনি বলেন, ২০০৬ সালে মনোনয়ন পেয়ে ওয়ান ইলেভেনে কারণে আর নির্বাচন করা হয়নি, গত নির্বাচনে অংশ নিয়েছি শুধু মাএ জনগণের সাথে সম্পৃক্ততা রাখার জন্য, ২০ বছর পটিয়া রাজনীতির মাঠে ময়দানে সক্রিয় ছিলাম, এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড জড়িত রয়েছি।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বে সমমনা জোটে আমাদের দলের চেয়ারম্যান কর্নেল (অবসর) অলি আহমদ বীর বিক্রম রয়েছে, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা জোটের পটিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী, আমাকে মনোনয়ন দিলে হারোনো পটিয়া আসনটি ফিরিয়ে আনতে সক্ষম হব এবং পটিয়ার হারোনো গৌরব মর্যাদা ফিরিয়ে আনাসহ সকল অনিয়ম দুর্নীতি লুটপাট সন্রাসি, চাঁদাবাজি বন্ধ করে পটিয়াকে একটি আধুনিক শহর রুপান্তর করতে তিনি পটিয়ার আপামর জনসাধারণের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!