Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলা আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রবিবার ২৪ আগষ্ট বিকেল সাড়ে ০৫টার দিকে আজিজনগর ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনা সামাজিক ভাবে জানাজানি হয় সোমবার ২৫ আগস্ট সন্ধ্যার দিকে। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মো. ইমরান’কে আটক করেছে লামায় আজিজনগর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহাম্মদ বাসির ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ২৪ আগষ্ট ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে বিকেল সাড়ে ৫ টার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে। ঐদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কেউকে কিছু বলতে পারেনি। পরের-দিন ২৫ আগষ্ট বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানা জানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় মেম্বার মো. আবুল হাসেম জানান, ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পৃুলিশে দিয়েছি। আজিজনগর ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, আসামী’কে ফাঁড়িকে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবারসহ আসামীকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!