Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বান্দরবানে এপিবিএন এর অভিযানে হারিয়ে যাওয়া টাকা ও মোবাইল উদ্ধার ভুক্তভোগীদের প্রদান

মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি :

বাংলাদেশের বিভিন্ন জেলায় হারিয়ে যাওয়া মোবাইল, নগদ ও বিকাশ একাউন্ট থেকে ভুলক্রমে চলে যাওয়া টাকা উদ্ধার পরবর্তী ভুক্তভোগীদের হাতে হস্তান্তর করেছে পার্বত্য জেলা বান্দরবানের ২ এপিবিএন। বৃহস্পতিবার (২৮শে আগস্ট) ২ এপিবিএন বান্দরবান কার্যালয়ে, ২ এপিবিএন এর অধিনাক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত থেকে ভুক্তভোগীদের মাঝে উদ্ধারকৃত মোবাইল ও টাকা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বান্দরবান ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক প্রায় ১৭,০৫,৩০০ /- (সতেরো লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা সমমূল্যের ৬৬ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ/নগদে ভুলক্রমে চলে যাওয়া ৩০,০১২/- (ত্রিশ হাজার বারো) টাকা উদ্ধার করা হয়েছে। ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ কুতুব উদ্দিন এর সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন সাইবার ক্রাইম সেল কর্তৃক সামাজিক যোগাগোয মাধ্যম ফেসবুক পেজ, ই-মেইল, সরকারী হোয়াটসঅ্যাপ নাম্বার এবং জাতীয় জরুরী সেবা ”৯৯৯”সহ অন্যান্য মাধ্যমে ভিকটিমেদর প্রেরণকৃত মোবাইল হারানো সংক্রান্তে জিডির কপিসমূহ পর্যালোচনা করে এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা, ঢাকা এর এলআইসি/সিআইএ শাখার উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম কর্তৃক সতেরো লক্ষ পাঁচ হাজার তিনশত টাকা সমমূল্যের সর্বমোট ৬৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিকাশ ও নগদে একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ভিকটিম কর্তৃক প্রেরণকৃত জিডির প্রেক্ষিতে সর্বমোট ত্রিশ হাজার বারো টাকা উদ্ধার করে তা ভুক্তভোগীদের কাছে তুলে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ, সাইবার এনালাইসিস শাখার ইনচাজ, অপারেশন শাখার ইনচার্জ, ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ’সহ অন্যান্য সদস্যবৃন্দরা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!